সিলেটে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কার্যালয়ে পুলিশের তল্লসীর প্রতিবাদে রোববার (২১ মে) দুপুরে পূর্বঘোষিত মিছিল বের করতে পারেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায় বিএনপির মিছিল। তবে রেজিস্টারী মাঠে সমাবেশে করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা প্রদান ও রেজিষ্টারী মাঠের মূল গেইট বন্ধ করে দেয়। এতে মাঠের ভিতরে আটকা পড়েন বিএনপি নেতা কর্মীরা। পরে উত্তপ্ত নেতাকর্মীরা এক পর্যায়ে মাইক ব্যবহার করে সমাবেশ করতে চাইলে পুলিশ মাইক ছিনিয়ে নিয়ে যায়। এসময় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের বাঁধার মুখে নেতা কর্মীরা মাঠেই বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বিক্ষোভ সমাবেশটি সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণার পর জনগণের যে সাড়া জেগেছে তাতে সরকার ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। তাই সরকার ঈর্ষান্বিত হয়ে তলাশির নামে খালেদা জিয়ার অফিসে ভাঙচুর চালিয়েছে। সরকার পতনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা যখন উজ্জীবিত হয়ে ওঠেছে ঠিক তখন সরকার দমন-পীড়নে নতুন করে মাঠে নেমেছে। তারা বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা করে রাজপথ থেকে দূরে সরানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের এসব অপকৌশল কাজে আসবে না।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, সালেহ আহমদ খসরু, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিলুর, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুস আত্তার, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গফ্ফার, মো. ইলিয়াছ আলী মেম্বার, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, একে এম তারেক কালাম, আবুল কাশেম, এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, মুকুল মুর্শেদ, ললিক আহমদ চৌধুরী, মির্জা বেলায়েত আহমদ লিটন, শামীম আহমদ, ডা. আশরাফ আলী, আফজল উদ্দিন, আনোয়ার হোসেন মানিক. এডভোকেট আল আসলাম মুমিন, নিজাম উদ্দিন তরফদার, ফখরুল ইসলাম, আলাউদ্দিন, লোকমান আহমদ, এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, নেছার আলম শামীম, আব্দুল লতিফ, লিটন আহমদ, সালেহা কবির শেপী, মখলিছ খান, আব্দুর রউফ, বুরহান আহমদ রাহেল, রুনু আহমদ, এডভোকে জুবায়ের আহমদ খালেদ, জামাল আহমদ খান, আলী আকবর রাজন সহ সিলেট জেলা মহানগর বিএনপির কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 