বিয়ের পোশাকে আগুন লাগিয়ে ছবি তুললেন কনে! (ভিডিও)
বিয়ের দিনটি বিশেষ করে রাখতে সবাই। স্মৃতিগুলোকে ধরে রাখতে চায় ক্যামেরার লেন্সে। কিন্তু সে একই হাসি হাসি মুখে বর-কনের ছবি কিংবা চার্চ ভর্তি নিমন্ত্রিতদের সামনে দম্পতির চুম্বন-ফ্রেম যেন একঘেয়ে হয়ে গেছে চীনের এক নববধূর কাছে। ইচ্ছে শধু একটাই- বিয়ের ছবি হতে হবে ভীষণ আকর্ষণীয়।
আর এজন্য এক নারী যা করলেন তা হয়তো কল্পনাতেও আসবে না কারো। ভিন্ন ধারার বিয়ের ছবি তুলতে গিয়ে চীনের এক ফটোগ্রাফার শেষ পর্যন্ত আগুন ধরিয়ে দিলেন কনের পোশাকে। যার দাম ছিল ৩০ হাজার মার্কিন ডলার। আর ছবি তোলার সেই দুঃসাহসিক ভিডিও দ্রুতই ভাইরাল ইন্টারনেট জগতে।
দেখা গেছে, সাদা গাউনে এক কনে চীনের কোনো এক নদীর পাশে দাঁড়িয়ে। হঠাৎ ফটোগ্রাফারের নির্দেশে ফটোগ্রাফি টিমের এক সদস্য ওই মূল্যবান গাউনে আগুন ধরিয়ে দিলেন। দাউ দাউ করে জ্বলছে গাউন। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই ওই কনের। উল্টো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবির তোলার জন্য পোজ দিয়ে গেলেন তিনি। শেষ মুহূর্তে অগ্নি-নির্বাপক যন্ত্র এনে আগুন নেভানো হলো। স্বস্তি পেলেন ওই নারী।
তবে ছবি তোলার এই অদ্ভুত কাণ্ডকে মোটেও সহজভাবে নেননি সমালোচকরা।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 