News Bangla 24 BD | সাংবাদিকরা দেশের সম্পদ: প্রধান তথ্য কর্মকর্তা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সাংবাদিকরা দেশের সম্পদ: প্রধান তথ্য কর্মকর্তা


সাংবাদিকদের কলম হচ্ছে শক্তিশালী অস্ত্র, সাংবাদিকরা দেশের সম্পদ। লিখনীর মাধ্যমে সাংবাদিকরাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সমাজ এবং দেশকে এগিয়ে নিবেন।
বুধবার বিকালে (২৭ সেপ্টেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা কামরুন নাহার উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, মিডিয়াকে জাতির বিবেক বলা হয়, সাংবাদিকরা মানুষকে পথ দেখান। সাংবাদিকরা যা চান, সরকারও তা চায়। তিনি বর্তমান সরকারকে মিডিয়া বান্ধব উল্লেখ করে বলেন, সরকারের ভিশন বাস্তবায়নের অগ্রসৈনিক হচ্ছেন সাংবাদিকরা।
তথ্য অধিদপ্তরের প্রথম প্রধান নারী তথ্য কর্মকর্তা কামরুন নাহার সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, অনলাইন গনমাধ্যমের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই ক্লাব অগ্রণী ভূমিকা রাখছে। সিলেট অনলাইন প্রেসক্লাব বাংলাদেশে অনলাইন সংবাদ কর্মীদের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের উপ প্রধান তথ্য কর্মকর্তা মাসুদা খাতুন, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।

এছাড়া প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধক্ষ মেহেদি কাবুল, কার্যকরি পরিষদের সদস্য, শিব্বির আহমদ ওসমানী, ফারহানা বেগম হেনা, সাধারণ সদস্য আফরোজ খান, জাবেদ আহমদ, কামাল আহমদ, উদয় জুয়েল, পারভেজ আহমদ, ফাহাদ মারুফ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ