News Bangla 24 BD | মায়ের কাছে যেতে সাততলার কার্নিশে আটকা গৃহকর্মী (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মায়ের কাছে যেতে সাততলার কার্নিশে আটকা গৃহকর্মী (ভিডিও)


মায়ের কাছে যাওয়ার জন্য ছাদ বেয়ে নামতে গিয়ে আটকা পড়ে গৃহকর্মী ১০ বছরের শিশু আসমা। একতলা নামার পরই নিচে তাকিয়ে ভয়ে আর নামতে পারে না। ভয়ে চিৎকার করতে থাকে। পাশের ভবন থেকে ইফফাত হোসেন সরণী নামের এক শিক্ষার্থী এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।
ঘটনাটি গতকাল রোববার রাজধানীর শ্যামলীর রিং রোডের শ্যামলীবাগের।

রিং রোডের শ্যামলীবাগের একটি বাড়ির গৃহকর্মী আসমা নিজ গ্রামে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু ওর মা নিষেধ করে বলে দেয়, ‘আসবি না। ঢাকা থাকলে টাকা পাবি।’ এরপরও যেতে চায়। নিচে গেলে দারোয়ান আটকে দেবে ভেবে ছাদ থেকে পাইপ বেয়ে নামতে যায়। একতলা নেমেও যায়, কিন্তু নিচে তাকিয়ে আর সাহস পাচ্ছিল না। ঘণ্টা খানেক এভাবেই আটকে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ করেই ইফফাত হোসেন সরণী নামের এক শিক্ষার্থী দেখেন, পাশের একটি ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে এক শিশু নামছে। একটি ফ্লোর নামার পরই সে থেমে যায়। আশপাশে তাকায়, আর ভয়ে চিৎকার করতে থাকে। তখন সরণী ফোন করেন আদাবর থানায়। আদাবর থানার পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিস ও পুলিশ একই সময়ে এসে উপস্থিত হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুকে উদ্ধার করেন।

আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হন। একই সময়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস উদ্ধার করার পর শিশুর সঙ্গে কথা বলে পুলিশ। কিশোরী জানায়, মায়ের কাছে যাওয়ার জন্যই সে ওই দুঃসাহসী উদ্যোগটি নেয়। পুলিশকে সে জানায়, সে যেখানে থাকত, তারা তার সঙ্গে সব সময়ই ভালো ব্যবহার করত, খাবার দিত এবং কোনো ধরনের খারাপ ব্যবহার করতেন না। এরপরও মায়ের কাছে যাওয়ার জন্যই সে পালাতে চেয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুর বাড়ি বরিশালের হিজলায়। দারিদ্র্যের কারণে শিশুকে তার মা সরকারি কর্মকর্তার বাড়িতে কাজে দিয়েছেন। কিন্তু শিশুটির সেখানে থাকতে ভালো লাগছিল না। মেয়ের মা আজই সন্ধ্যার লঞ্চে ঢাকা রওনা হয়েছেন। কাল সোমবার মায়ের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।
প্রথম আলো

এ বিভাগের অন্যান্য সংবাদ