হাজার ফুট উঁচু থেকে ঝুলে পড়লেন রাশিয়ান মডেল
১০০০ ফিট ওপর থেকে ঝুলছেন তিনি। অবলম্বন বলতে শুধুমাত্র ক্রু মেম্বারের একটি হাত। শরীরে নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম। কারণ তার চাই পারফেক্ট ফটো।
পেশাদারিত্ব হয়ত একেই বলে। বিপদের ঝুঁকি নিয়ে এই কাজটি যিনি করলেন তার নাম ভিকি ওডিন্টকোভা (২৩)। রাশিয়ার বিখ্যাত মডেল হিসেবে তার পরিচিতি রয়েছে।
ভিকি তার ইনস্টাগ্রামের জন্য চেয়েছিলেন বিপৎসংকুল একটি ছবি। সেই ফটোশুটের জন্য তিনি দুবাই এর ক্যানিয়ন টাওয়ারে উঠেছিলেন। যেটি এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে উঁচু স্কাই স্ক্র্যাপার। উচ্চতা ১০০৪ ফুট।
ভিকি তার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে ক্রু মেম্বারের হাত ধরে স্কাই স্ক্যাপার থেকে নিজের পিছনে ঝুঁকে গেলেন।
তারপর আস্তে আস্তে কার্নিশ থেকে পা নামিয়ে ঝুলতে শুরু করলেন। অবলম্বন বলতে শুধুমাত্র ওই ক্রু মেম্বারের হাত। নিচে দেখা যাচ্ছে জলাধার। পড়লে বাঁচার কোনো সম্ভাবনাই আর নেই। আর এই অবস্থায় তার ফটোশুট চলছে।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 