News Bangla 24 BD | ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ লাইনস মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ লাইনস মডেল স্কুলের অধ্যক্ষ নব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সহ-সভাপতি উর্মি রহমান, সরকারী পুলিশ সুপার (ট্রেনিং) ফারজিনা নাসরিন, পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফেরদৌস খান, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিএসবি’র ওসি মীর শরিফুল হক। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও নতুন বই দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা ২০৪১ সালের বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ