News Bangla 24 BD | মুখে ঘা হয় যেসব কারণে
News Head
 জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী

যে কোনো বয়সী মানুষের মুখে ঘা হতে পারে, তবে মানসিক চাপে এই সমস্যা বেড়ে যায়। ভিটামিন-বি, ফলিক এসিড ও আয়রনের অভাবে এটি হয়ে থাকে।

মুখের ভেতর ঘা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার উপসর্গ হিসেবে দেখা যায়। অ্যাপথাস আলসার মুখের ভেতর ছোট ছোট হলুদ রঙের ঘা, যার চারপাশে লাল প্রদাহ থাকে ও প্রচণ্ড ব্যথা করে।

ভিটামিনের অভাবে ঘা: ভিটামিন বি-কমপ্লেক্স, সি, ডি এবং আয়রনের স্বল্পাতায় কারো কারো মুখের ভেতর ঘা হয়ে থাকে।

রক্তজনিত সমস্যা: রক্তস্বল্পতা, বিভিন্ন রক্ত কণিকার অভাব, এমনকি রক্তের ক্যান্সার বা লিউকেনিয়া থেকে মুখে ঘা হয়।

অটো ইমিউন: শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন এর বিরুদ্ধে কাজ করে তখনও মুখের ভেতর ঘা হতে পারে।

ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া: কোনো ওষুধের সাইডইফেক্টে ঘা হলে সেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে রোগী সুস্থ হন।

হরমোনের মাত্রার তারতম্য : এ অবস্থায় দাঁত, মাড়ি ও জিহ্বার বিভিন্ন সমস্যার পাশাপাশি মুখে ঘা হয়।

ডায়াবেটিক রোগী: এ রোগীদের মুখে প্রায়ই ঘা হতে দেয়া যায়।

তাই ঘা যে কোনো কারণেই হোক না কেন তার চিকিৎসা নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ