গাজীপুরে মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ
গাজীপুর সদর উপজেলায় ‘স্টুডেন্টস্ ডেভলোপম্যান্ট অর্গানাইজেশনের’ মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।
সোমবার গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা ড্রিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার ২০টি স্কুলের একশত জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
এছাড়া, ওই ছাত্র-ছাত্রীদের স্কুলের বেতন, প্রতিটি পার্বিক ও বার্ষিক পরীক্ষার ফি সংগঠনটির বহন করবে বলে ঘোষণা দেয়া হয়।
গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহ্ মো. ওমর ফারুকের পৃষ্ঠপোষকতায় ও গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি বিশ্ব বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি অ্যাড.মো.জামিল হাসান দুর্জয়। প্রধান আলোচক ছিলেন গাজীপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন মৃধা জর্জ। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবুল হাশেম, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মো.কফিল উদ্দিন (বি.এস.সি), গাজীপুর জেলা আওয়ামীলী যুবলীগ আহ্বায়ক সদস্য মো.ফিরোজ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সদস্য সাহিদা আক্তার, সদরের কৃষকলীগের আহ্বায়ক মো.শাহ্জাহান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ লোকমান হোসেন প্রমুখ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 