News Bangla 24 BD | দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সাথে ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মঈন উদ্দিনের মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সাথে ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মঈন উদ্দিনের মতবিনিময়


২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সংগঠক, সাবেক ছাত্রনেতা ও সিলেট টেকনিক্যাল ট্রেনিং ইস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উদ্দিন বলেন, পরিকল্পিত ওয়ার্ড ও ওয়ার্ডের নিরাপদ পানির অভাবসহ উন্নয়ন মুলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে। এ ছাড়া ওয়ার্ডের কয়েকটি স্থান অসামাজিক কার্যকলাপ, মাদক জুয়াসহ নানা ধরণের অপরাধে আক্রান্ত। নির্বাচনে জয়লাভ করলে অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন। সাধুর বাজার এলাকাসহ ২৬ নং ওয়ার্ডের সচেতন মানুষের ভালবাসা ও অনুপ্রেরণায় তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী মঈন উদ্দিন ২৬ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।
শনিবার রাতে দক্ষিণ সুরমার স্থানীয় একটি অভিজাত রেস্ট্রুরেন্টে দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা,দৈনিক যুগভেরীর সাবেক সিনিয়র ক্রাইম রিপোর্টার ও সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক সাংবাদিক বাবর হোসেন,সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা সদস্য এম এ মালেক, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সভাপতি রাশেদুল হোসেন সোয়েব, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফরোজ খান,সহ-সভাপতি কাজী জয়নুল হক,সাধারণ সম্পাদক আহসান হাবীব, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মাসিক সুরমা পাড়ের কথার সম্পাদক ও প্রকাশক তরুণ সংগঠক ফখরুল ইসলাম শান্ত, দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাবেদ আহমদ এমরান দৈনিক যায়যায় দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদ,সাধুরবাজার এলাকার তরুণ সমাজসেবী মিঠু ইসলাম,আহমদ আলী,তারেক আহমদ,পলাশ আহমদ,সোহাগ মিয়া,মুক্তা মিয়া,আহমদ মিয়া,মো.গিয়াস,রায়হান আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ বিভাগের অন্যান্য সংবাদ