বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে তৈরি অ্যাপের উদ্বোধন বিকেলে
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ নিয়ে অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
অ্যাপটির নাম ‘বেসিস বিবি-স্যাট-১’। এ অ্যাপে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদ্যোপান্ত, অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক জানা যাবে।
সোমবার বিকেল ৫টায় অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর উপস্থিত থাকবেন। এ উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা ১৪মিনিটে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে।
ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস নির্মিত ৩ দশমিক ৭০ টন ওজনের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষিপ্ত হওয়ার মধ্য দিয়ে মহাকাশ রাজত্বে অংশীদার হলো বাংলাদেশ। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল।

ঝিনাইদহে তোহামনি ধান চাষে সফল্য
সারা বছরব্যাপী চাষযোগ্য বারি পেঁয়াজ-৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত
তরমুজের দুইটি নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
করোনার চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির বাজারজাত শুরু
বারি’তে চলমান গবেষণা উদ্ভাবিত প্রযুক্তি, মাঠ দিবস ও কৃষক সমাবেশ
ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চেরি টমেটো
বারিতে তৈলবীজ শস্যের উৎপাদন প্রযুক্তির উন্নয়ন শীর্ষক বিজ্ঞানী প্রশিক্ষণ 