বসন্ত এসে মনের অজান্তেই চলে যাক,
ফুলগুলো শুকিয়ে ঝরে যাক,
বর্ষায় নদী গর্ভবতী নারীর মত ফুলে উঠুক,
আবার শুকিয়ে খরা হোক ভূমিতে।
আকাশে রংধনু উঁকি দিক,
আবার মিলিয়ে যাক সাত রঙ আকাশে।
কোকিলের কুহু ডাক শেষ হোক,
আসুক আবার তৃষ্ণার্ত কাকের ডাক,
লোনা জলে ডুবুক তৃষ্ণার্ত শঙ্খ।
তবুও তোমায় ডাকবো না ভালবাসার নীঁড়ে।
আমিও আর যাবো না তোমার দ্বারে,
মুক্তি যে চেয়েছিলে বড় আবদারে
তাই তা দিয়ে দিলাম জীবনের তরে,
তোমার কথা যখন পড়বে মনে
বুুঝে নিবো আনন্দেই আছো কোনখানে
আমি দূরে গেলেই তুমি সুখী
বুঝিয়েছো বারে বারে,
দেখতে হবে না আর আমায়,
দেখতে চাওনি যারে।
সম্পর্ক ভাঙ্গা-গড়া হয় যদি পুতুল খেলা,
তবে, নেই আমার কিছুই বলার যাবার বেলা।
কোন বাগানে ফোটাতে ফুল তুমি চলে গেলে
আমায় এমন আকুল করে ছুঁড়ে ফেলে দিলে,
এসেছিলে গোপনে,
জড়িয়েছিলাম বিশ্বাসে
রাখিনি সাক্ষী নিরাপত্তার খাতিরে
সবিতো ছিলো ঠিক,
শুধু হেরে গেলাম বিবেকহীনতার কাছে।
ফরিদা আক্তার

ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন
‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেলেন যারা
জয়দেবপুর বিদ্যানিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের কেশুরিতা গ্রামের বটলায় চিত্র প্রদর্শনী
কালিয়াকৈরে পিঠা উৎসব অনুষ্ঠিত
ভুল বুঝে
গাজীপুরে চলছে শারদীয় দুর্গা পূজা
দোলায় চড়ে মর্ত্যে পা রাখলেন দূর্গতিনাশীনি মা দুর্গা 