আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান, মাদক-ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার
রাজধানীর গুলশানে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার দুপুর থেকে এ অভিযান শুরু হয়। এসময় সেখানে বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী, মদ-বিয়ার পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সামশুল কবির। তিনি বলেন, গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ বাসায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় আজিজ মোহাম্মদ ভাইকে বাসায় পাওয়া যায়নি।
এদিকে একই সময় গুলশান-২ এর ২৮ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে তার আরেকটি ফ্ল্যাট ঘিরে রেখেছে অধিদপ্তরের কর্মকর্তারা। এখানেও বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী ও মদ থাকতে পারে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ইন্সপেক্টর সামশুল কবির।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 