দেশের পৌঁছেছে ৮২ টন পেঁয়াজের প্রথম চালান
দেশের বাজারে অস্থিরতা কাটাতে পাকিস্তানের করাচি থেকে ঢাকায় পৌঁছেছে পেঁয়াজের প্রথম চালান।
বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পাকিস্তান থেকে পেঁয়াজ বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানা গেছে। এই চালানে দেশে এলো ৮২ টন পেঁয়াজ।
জানা যায়, সিল্কওয়ে এয়ারলাইন্সের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পাকিস্তান থেকে পেঁয়াজের এই চালানটি এনেছে সাদ ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি। দেশে পৌঁছানোর পর এখন দ্রুত এর শুল্কায়ন বা খালাসের প্রক্রিয়া চলছে। এছাড়া বুধবার মিসর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ এসে পৌঁছাবার কথা রয়েছে।
পেঁয়াজ নিয়ে দেশের বাজারে অস্থিরতা কাটাতে বিদেশ থেকে কার্গো বিমানে পেঁয়াজ আনার যে ঘোষণা দিয়েছিল সরকার, যার প্রথম চালান এটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 