News Bangla 24 BD | সারাদেশে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দিচ্ছে ‘আমরা’কোম্পানিজ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সারাদেশে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা দিচ্ছে ‘আমরা’কোম্পানিজ


২০১৬ সালের মধ্যে দেশে ১৫শ’টিরও বেশি জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই হটস্পট সেবা দিবে ‘আমরা’ কোম্পানিজ।

কোনো শর্ত, ক্যাপস সীমা ও ফেয়ার ইউসেজ পলিসি ছাড়াই এ হটস্পট থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। হটস্পটগুলোয় সংযুক্ত থাকা অবস্থায় গ্রাহকরা যেকোনো ওয়েবসাইটে যতক্ষণ ইচ্ছা ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আপাতত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলে সাড়ে ৩০০ বেশি জায়গায় এ হটস্পট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট জোনে সকল স্মার্টফোন ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা ব্যবহার করতে পারবেন। বর্তমানে জনপ্রিয়তার ভিত্তিতে রেস্টুরেন্ট, কফিশপ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শপিং মল ও অবসর যাপনের জায়গাগুলোয় এ হটস্পট সেবা দিচ্ছে। জানুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামের ১০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় ওয়াই-ফাই হটস্পট জোন তৈরি করা হয়েছে। ফেব্রয়ারিতে আরও ২৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমরা’ ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা হবে।

এ বিষয়ে ‘আমরা’ স্মার্ট সল্যুশনসের সিইও ইন্তেখাব মাহমুদ বলেন, ‘আগামি বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের চাবি হচ্ছে তরুণ প্রজন্ম। আমাদের উপলব্ধি অনুযায়ী, এ প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করতে সবার হাতের নাগালে ইন্টারনেট নিশ্চিত করতে হবে। আর এটা অর্জনের জন্য আমরা কোম্পানিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ