News Bangla 24 BD | টঙ্গীতে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল ভাংচুর
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টঙ্গীতে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল ভাংচুর


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাংচুর করা হয়েছে। জানা যায়, শনিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়া প্রাইম জেনারেল হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন খাপাড়া এলাকার বাসিন্দা সাগর তার প্রসুতি স্ত্রী শারমিন আক্তার (২২) কে শনিবার সকাল ১০ ঘটিকার সময় প্রাইম জেনেরেল হাসপাতালে ভর্তি করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সিজার করার পরামর্শ দিলে সাগর ডাক্তারদের সিদ্ধান্তে রাজি হয়। সিজারের মাধ্যমে সাগর ও শারমিনের একটি ফুটফুটে সন্তান জন্ম হয়। নবজাতকের অবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ শিশু বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে হাসপাতালের নার্সদের মাধ্যমে ভুল চিকিৎসা দেয়ায় নবজাতকের অবস্থা সঙ্কটাপন্ন হয়। পরে হাসপাতালের ডাক্তাররা নবজাতককে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। এসময় পাশের অন্য একটি প্রাইভেট হাসপাতালে গেলে তারা জানান, নবজাতকের অবস্থা খুবই খারাপ তাই তারা রাখতে পারবে না। এরই মধ্যে প্রাইম জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসা দেয়া সত্ত্বেও নবজাতকের চিকিৎসা করেনি।
এ ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চান মিয়া ও আঃ ছালামের সাথে কথা বললে তারা জানান, নবজাতকের জন্মের পর থেকেই অবস্থা সঙ্কটাপন্ন ছিলো। আমাদের হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ও এনআইসিইও না থাকায় শিশুটিকে অন্যত্র প্রেরণ করি। তাদের নিজস্ব অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এব্যাপারে আমাদের কিছু করার নেই। তারপরও আমরা নবজাতকের পরিবারকে দাফনের জন্য টাকা দিয়েছি। এরপরও আপনারা কোন মিথ্যা নিউজ করলে আপনাদের নামে মানহানির মামলা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার এস আই বিল্লাল জানান, একটি বিশেষ সংবাদের ভিত্তিতে প্রাইম জেনারেল হাসপাতালে গিয়ে জানতে পারি, একটি নবজাতকের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় জনতা ক্ষুদ্ধ হয়ে রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভাংচুর চালায়।
সাগর ও তার স্ত্রী শারমিন জানান, ভুল চিকিৎসার কারণে আমাদের সন্তানের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে সমযোতা হয়েছে। নবজাতকের দাফন ও রোগীর উন্নত চিকিৎসার ভার নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তারপরও মৃত নবজাতকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ