কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাকারিয়া পাইক ওরফে মামুন (৩৮) নামের এক মাদক কারবারীকে করেছে। রোববার ভোরে পৌরসভার কাশিপুর এলাকা থেকে তাকে আটক করে। আটক মামুন খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের হামিদুর রহমান বাবুর ছেলে। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল শহরের কাশিপুরে চেকপোস্ট বসায়। সে ৩০ বোতল ফেন্সিডিলসহ জাকারিয়া ওরফে মামুন কে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 