ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সিসটেম লস ও বিদ্যুৎ সাশ্রয়ীর লক্ষ্যে ঝিনাইদহে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী সভা ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, খালেদা খানম এমপি, যশোরের তত্বাবধায়ক প্রকৌশলী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পিডি প্রকৌশলী শহিদুল আলম, কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান ও ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি বলেন, সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগিয়ে মানুষের কল্যান সাধন করতে চাই। তিনি বলেন, আমরা ঝিনাইদহ বাসির বিদ্যুৎ সংকট মোকাবেলায় নতুন নতুন সাব স্টেশন ও গ্রিড স্থাপন করেছি। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার জানান, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে মানুষের ভোগান্তি কমবে। বাড়তি বিলের ঝামেলা থাকবে না। এদিকে জেলা প্রশাসকের বাস ভবন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মীচারীদের বাসায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের মধ্য দিয়ে ঝিনাইদহে প্রিপেইড মিটারের যাত্রা শুরু করা হয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 