গাজীপুরে “করোনাকালীন স্বাস্থ্যসেবা শীর্ষক ভার্চুয়াল সভা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অদ্য বেলা ১১:৩০টায় করোনাকালীন স্বাস্থ্যসেবা:চ্যালেঞ্জ এবং আমাদের করণীয় শীর্ষক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান, উপ-পরিচালক ডা: তপন কান্তি সরকার, সনাক, স্বজন, ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ যুক্ত ছিলেন। সভার শুরুতেই সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডা: মুহাম¥দ সালমান তার স্বাগত বক্তব্যে বলেন, মহামারী করোনার কারণে সারা বিশ্বের ন্যায় আমরাও আজ এক দুর্বিসহ সময় অতিক্রম করছি। তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে করোনা সংক্রমণ অনেকাংশেই রোধ করা সম্ভব বলে তিনি জানান। তিনি হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে নো মাস্ক নো এন্ট্রি পলিসি অবলম্বনের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। তাছাড়া, হাসপাতালে আগত রোগী ও দর্শনার্থীদের জন্য হাসপাতালের প্রবেশমুখে এবং প্রত্যেকটি ওয়ার্ডে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করে হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানের সুপারিশ করেন। হাসপাতালের উপ-পরিচালক ডা: তপন কান্তি সরকার করোনাকালিন সংকট মোকাবেলায় তাদের গৃহিত বিভিন্ন উদ্যোগের বর্ণনা করে বলেন, সনাক এবং টিআইবি গাজীপুর সদর হাসপাতাল যা বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এর সাথে দীর্ঘদিন ধরেই ওতোপ্রোতভাবে জড়িত আছে কাজেই এ হাসপাতালের কার্যক্রম সম্পর্কে তারা যথেষ্ট অবগত। তিনি উল্লেখ করেন যে, মহামারী করোনার প্রারম্ভিক পর্যায়ে ১০ শয্যার আইসোলেশন ইউনিট চালুর মাধ্যমে গাজীপুরে করোনা চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে ৫০০ শস্যার এ হাসপাতালকে ২০০ শয্যার কোভিড বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় এবং করোনা ব্যতীত সকল চিকিৎসাসেবা স্থগিত করা হয়। শুরুতে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও তারা সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে কোভিড এবং সাসপেকটেড প্রায় সাড়ে তিনশত রোগীকে চিকিৎসা দিতে পেরেছেন বলে সভায় অবহিত করেন। পরবর্তীতে কোভিড এবং সাসপেকটেড রোগীর সংখ্যা কমতে কমতে প্রায় ৯/১০ জনে এসে দাঁড়ালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে গত ১২ আগস্ট থেকে কোভিড এর পাশাপাশি নন-কোভিড সাধারণ রোগীর চিকিৎসা কার্যক্রমও শুরু করা হয়। তবে হাসপাতালের ছোট্ট পরিধি এবং আগত রোগী/দর্শনার্থীদের সচেতনতার অভাবে কোভিড সংক্রমণের ঝুঁকি বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। হাসপাতালের পরিচালক ডা: মো: খলিলুর রহমান বলেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এখনো নির্মানার্ধীন আছে। ১৫ তলা বিশিষ্ট হাসপাতালের ৮ তলা পর্যন্ত করা হয়েছে। আমরা বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হাসপাতালটিতে বর্তমানে কোভিডের পাশাপাশি সাধারণ চিকিৎসা সেবাও চালু হয়েছে। কারণ গাজীপুরের প্রায় ৬০ লক্ষ লোকের চিকিৎসার জন্য সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র হল এ হাসপাতাল। তিনি আরো উল্লেখ করেন যে, দু-ধরনের চিকিৎসা চালু করার ফলে এবং মানুষের মাঝে সচেতনতার অভাবে কোভিড সংক্রমণের ঝুঁকি বেড়েছে। তাছাড়া, অনেক রোগী তথ্য/কোভিডের উপসর্গ গোপন করে চিকিৎসা নিতে আসে। ফলে ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, তার প্রতিষ্ঠান স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি বদ্ধ পরিকর। অত্র হাসপাতালের সেবার মানোন্নয়নের পাশাপাশি এ প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি সনাক এবং টিআইবি’র সাথে সমন্বিতভাবে কাজ করারও অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি কোভিড-১৯ সংক্রমণ এবং স্বাস্থ্যসেবার দুর্নীতি রোধে জনসচেতনতা জাগরণে সনাক-টিআইবি’র সহযোগিতা কামনা করেন এবং সকলের আন্তরিক প্রচেষ্টায় এই মহামারি মোকাবেলা করে খুব দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর তিনি উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সনাক সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সনাক দীর্ঘ সময় ধরে এ হাসপাতালের সাথে সম্পৃক্ত আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্তক সহযোগিতা নিয়ে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে, সেবা সংক্রান্ত তথ্য প্রকাশে সর্বোপরি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি করোনার চলমান এই দু:সময়ে কোভিড পরীক্ষার পরিধি বৃদ্ধির পাশাপাশি মানুষ যাতে করোনা পরীক্ষা করাতে আগ্রহী হয় সে লক্ষ্যে প্রচারণা বৃদ্ধির অনুরোধ জানান। তিনি ডাক্তারের কাছে কোভিড উপসর্গের তথ্য গোপন না করে কোভিড সংক্রমণ রোধে সহায়তা করার জন্য স্বাস্থ্যসেবা প্রার্থীদের প্রতি আহবান জানান। তিনি হাসপাতালে কোভিড রোগীর পাশাপাশি নন-কোভিড রোগীর সাধারণ চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে চালু রাখারও সুপারিশ করেন। তাছাড়া, স্বাস্থ্যসেবায় যাতে কোন অনিয়ম না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার জন্যও আহবান জানান। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: রাশিদুজ্জামান (লিটন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরো বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ফাতেমা জোহরা, মো: হাসান আলী, সদস্য মুকুল কুমার মল্লিক, ফয়জুন্নেছা লাভলী, মো: ফজলে নিজামী, সোলায়মান হোসেন খানসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬৫
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৭
হার্ট অ্যাটাক হওয়ার ১ মাস আগে জানান দেয় শরীর, যে উপসর্গগুলি নজরে রাখবেন
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১৮২
প্রথম ডোজ চলবে স্থায়ী টিকাকেন্দ্রে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ৮,সনাক্ত ৭৩২জন
দেশে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু 