পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর অভিযান
জেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল বুধবার সাব্বির আহমেদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার সারাবো, কাশিমপুর এলাকায় ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামক একটি অবৈধ সিসা তৈরির কারখানায় পরিবেশ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে অবৈধভাবে ব্যাটারি পুুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়ন গাজীপুর ও গাজীপুর র্যাব-১ এর সদস্যবৃন্দ।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 