News Bangla 24 BD | রোববার খুলছে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

রোববার খুলছে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক


করোনাভাইরাস মহমারীর মধ্যে সাত মাস বন্ধ থাকার পর আগামী রোববার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে এই পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে রোববার (১ নভেম্বর) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক খুলে দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব এএসএম ফেরদৌস স্বাক্ষরিত ওই চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্রসমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক ১ নভেম্বর থেকে খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ