News Bangla 24 BD | গাজীপুরে কমিউনিটি পুলিশং ডে ২০২০ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরে কমিউনিটি পুলিশং ডে ২০২০ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত


রওশন আরা নুপুর : মুজিববর্ষের মূলমন্ত্র “কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে গাজীপুরে কমিউনিটি পুলিশং ডে ২০২০ পালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১০.৩০ মিনিটে গাজীপুর মেট্রো সদর থানা প্রাঙ্গনে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন।


কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস.এম. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আজাদ মিয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: শরিফুর রহমান ডিসি ক্রাইম,ও জিএমপি এর উর্দ্ধতন কর্মকতাবৃন্দ এবং প্যানেল চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীরমুক্তিযোগ্ধা আলহাজ আবু হানিফ ,গাজীপুর মহানগরের সহ-সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া,মেট্রো সদর থানা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরাম এর প্রতিনিধি ও সদস্যগন সহ সম্মানিত কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় আরো উপস্থিত ছিলেন মেট্রো সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া (পিপিএম),ওসি তদন্ত মোঃ রাফিউল করিম,ওসি অপারেশন মোঃ জাহাঙ্গীর আলম সহ মেট্রো সদর থানার অফিসারবৃন্দ।

পুলিশিং ডেতে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগন ও পুলিশের মধ্যে পারস্পারিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষও পুলিশকে সহযোগীতা করতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ