ঝিনাইদহে কৃষকের বাঁধা কপির ক্ষেত নষ্ট করছে দুর্বৃত্তরা
ঝিনাইদহঃ
ঝিনাইদহে এক কৃষকের বাঁধা কপির ক্ষেত নষ্ট করছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠে কে বা কারা কীটনাষক দিয়ে এ বাঁধা কপির ক্ষেত নষ্ট করে দিয়েছে। ভুক্তভোগি কৃষক শমশের মন্ডল জানান, ৬০ শতক জমি বন্ধক নিয়ে বাধাকপির চাষ করেন। পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাতের যে কোন এক সময় দুর্বৃত্তরা ক্ষতিকারক কীটনাষক স্প্রে করে দেয় ওই ক্ষেতে। রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের অধিকাংশ বাঁধা কপি নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, ক্ষেতে থাকা বাধা কপি এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারতেন। এতে করে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানান তিনি। এব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 