হাসপাতালে মারধরে নিহত পুলিশ কর্মকর্তার দাফন গাজীপুরে সম্পন্ন
ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল কর্মীদের মারধরে নিহত বরিশালের এএসপি মো. আনিসুল করিমের মরদেহ গাজীপুর সিটি কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজা শেষে দাফন করা হয় তাকে। এর আগে স্থানীয় প্রশাসন ও স্বজনরা ফুলেল শ্রদ্ধা জানান তাকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাসহ রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনগণ নিহত পুলিশ কর্মকর্তার জানাজায় অংশ নেন। পরে তাকে গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী ও নিহতের বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু খবরে তারা নিহতের বাড়িতে জড়ো হন এবং জানাজায় শরিক হন।
নিহত আনিসুল করিমের বড় ভাই রেজাউল করিম জানান, চার ভাইবোনের মধ্যে আনিসুল করিম সবার ছোট। বাবা ফাইজুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে। তারা সিটি করপোরেশনের বরুদা এলাকায় প্রায় ৪০ বছর যাবৎ বসবাস করছেন। আনিসুল করিমের পড়ালেখা জেলা শহরের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বালক বিদ্যালয়, কাজী আজিম উদ্দীন কলেজ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। তিনি ৩১তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।
তিনি জানান, আনিসুল করিম এক ছেলে সন্তানের জনক। ছেলে সাফ্রান বারবার বলছে বাবা কখন আসবে? শোকে তার স্ত্রী শারমিন সুলতানা কিছুক্ষণ পর পরই মুর্ছা যাচ্ছেন।
রেজাউল করিম জানান, আনিসুল করিমকে চিকিৎসার জন্য তিনি ও তার বোন সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আদাবর এলাকার মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে নাম লেখানোর সময় কয়েকজন কর্মচারী তাকে টেনেহিঁচড়ে দোতলার একটি রুমে নিয়ে যায়। সেখানে তারা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়ে এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করেন।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 