News Bangla 24 BD | কালিয়াকৈর স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা : দম্পতি গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালিয়াকৈর স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা : দম্পতি গ্রেপ্তার


ব্যুরো চিফ, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে ১০ বছরের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে বাড়ির ভাড়াটিয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরের ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
নিহত লিমু আক্তার লামিয়া (১০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
গ্রেপ্তার বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) এবং তার স্ত্রী মিলি বেগম (২০)।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুই জন্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি মনোয়ার বলেন, তিন মাস আগে সুমন ও মিলি দম্পতি নিহতের বাবা সাহেব আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ক’দিন আগে পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে ওই দম্পতির সঙ্গে বাড়ির মালিকের বাকবিতন্ডা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের এক পরিত্যক্ত ঘরে লামিয়াকে নিয়ে গলাকেটে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখে।
পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় এবং পাশাপাশি খোঁজাখুঁজি করতে থাকে।
এ সময় ওই সুমন পানির নিচে থাকা লামিয়ার লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেন। পরে সুমনের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে লামিয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
পরে তাকে আটক করে পুলিশে খবর দেয় তারা। পুলিশ সুমন ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে তারা বলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ