News Bangla 24 BD | গাজীপুর জেলা প্রশাসক চত্ত্বরে কালেক্টরেট সহকারিদের কর্মবিরতি - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুর জেলা প্রশাসক চত্ত্বরে কালেক্টরেট সহকারিদের কর্মবিরতি


গাজীপুর জেলা প্রশাসক চত্ত্বরে টানা চার দিনের মতো চলেছে কালেক্টরেট সহকারিদের কর্মবিরতি। পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে সকল বিভাীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীরা বিগত চার দিন যাবৎ নিজ নিজ কার্যালয়ে ওই পূর্ণ দিবস কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। ফলে সকল অফিসে এসে সেবা গ্রহিতারা শিকার হচ্ছেন চরম ভোগান্তির।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি, গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম

আজ বৃহস্পতিবারও তাদের কর্মবিরতির কর্মকান্ড অব্যাহত থাকবে। বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক তারা তাদের কর্মসুচী চালিয়ে যচ্ছেন।
তিনি আরো বলেন- ২২ থেকে ২৬ ও ২৯ থেকে ৩০ নভেম্বর- ২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত তাদের কর্মসূচী কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক তাদের কর্মবিরতি চলবে। এর মধ্যে সরকার কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে কেন্দ্রীয় কমিটি যা কর্মসূচী প্রদান করবে তাতে তারা শরিক হবেন।
কালেক্টরেট সমিতির গাজীপুর কমিটির নেতৃবৃন্দ বুধবার জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর অঙ্গণে দাবি আদায়ের পক্ষে শ্লোগান দিয়ে মিছিল করেন।
কর্মবিরতি কর্মসূচীতে বক্তব্য রাখেন- সমিতির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলামসহ কালেক্টরেট সমিতির নেতা মোঃ আক্রাম হোসেন, নজরুল ইসলাম, আহজারুল হোসেন, আনিসুর রহমান, সিরাজ উদ্ দৌলা, খায়রুল বাশার, আব্দুর রাজ্জাক, মোঃ রুহুল আমিন, মাহামুদুল হাসান, হাবিবুর রহমান, জাকারিয়া, শিপঙ্কর চন্দ্র দাস, মানিক মিয়া, মোঃ মামুনুর রশিদ, নিপা তালুকদার ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ