গাজীপুরে কালেক্টরেট সহকারিদের কর্মবিরতি
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শুরু হওয়া কর্মবিরতির কারণে প্রশাসনের সকল কর্মকান্ডে সেবা প্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। কেউই যখনকার সেবা তখন পাচ্ছেন না। ফলে আনেকেরই গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরসহ সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় এবং উপজেলা প্রশাসন চত্ত্বরে কর্মবিরতি চলায় সাধারণ মানুষের কর্মকান্ডে যে স্থবিরতা শুরু হয়েছে তা জরুরীভাবে বন্ধ হওয়া দরকার বলে মনে করেন ভুক্তভোগিরা।
উল্লেখ্য- বাকাসস কেন্দ্রিয় কমিটির কর্মসূচী অনুসারে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়েও অব্যাহত ভাবে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নয়নের লক্ষে চলছে ওই কর্মবিরতি। বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান- দ্বিতীয় সপ্তাহের মতো টানা ৫ দিনের মধ্যে এ কর্মবিরতির আজ ৪র্থ দিন চলমানন। কেন্দ্রীয় কমিটির নির্দেশ বা কর্মসূচী ছাড়া এর পরিবর্তন হওয়া সম্ভব নয়।
সভাপতি মোঃ শরিফুল ইসলাম এ প্রতিবেদককে জানান- রোববার থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তাদের কর্মসূচী চলবে। আমাদের দাবি বিবেচনা করা হলেও কর্মবিরতি থেকে সরে আসা সম্ভব। তিনি আরো বলেন- আগামী সপ্তাহেও অর্থাৎ ছুটির দিন বাদে ৩০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রিয় কমিটি টানা কর্মবিরতি ঘোষণা করেছে।
কর্মবিরতি কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা শাখার কালেক্টরেট সমিতির নেতা মোঃ আনিসুর রহমান ও সিরাজ উদ্ দৌলাসহ অন্যান্যরা।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 