ঝিনাইদহের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
বেতন বৈষম্যে নিরসনের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে তারা। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন। এসময় তারা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। এদিকে স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী, শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে দ্বিতীয় দিনের মত অনুষ্ঠিত হয়। এ কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ । তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন না করা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.রাশেদ আল মামুন বলেন আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 