News Bangla 24 BD | ঝিনাইদহে দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউপির চেয়ারম্যানসহ ৫ মেম্বর সাময়িক বরখাস্ত - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

ঝিনাইদহে দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউপির চেয়ারম্যানসহ ৫ মেম্বর সাময়িক বরখাস্ত


ঝিনাইদহঃ
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-অনিয়ম ও সরকারি কাজে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ১৩৫৫) এ তথ্য জানা গেছে। অন্যদিকে ১৩৬৫ নং স্মারকে কেন উল্লেখিত ৬ জনকে চুড়ান্ত ভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে। সাময়িক বরখাস্ত অন্যান্যরা হলেন, মধুহাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য চোরকোল গ্রামের আশরাফুল ইসলাম,২ নং ওয়ার্ডের সদস্য শ্রীপুর গ্রামের শ্রী শান্তি বিশ্বাস, ৪ নং ওয়ার্ডের সদস্য নওদাপাড়া গ্রামের মোঃ আঃ মজিদ, ৬ নং ওয়ার্ডের সদস্য কুবিরখালী গ্রামের মোঃ গোলাম রসুল এবং ৮ নং ওয়ার্ডের সদস্য বেড়াশুলা গ্রামের মোঃ রসুল। প্রজ্ঞাপনের চিঠিতে বলা হয়েছে, জনস্বার্থে সাময়িক বহিস্কার করে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪ এর (খ) ও (ছ) ধারা অনুযায়ী কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, করোনাকালীন সময়ে সরকারের ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি অনিয়ম ধরা পড়ে মধুহাটী ইউনিয়নে। পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল ইউপি সদস্যদের সাথে যোগসাজশে একই জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে প্রায় ৪০টি কার্ড করে চাল আত্মহসাত করে আসছিলেন। এই কর্মসূচিতে প্রায় ৩০০টি কার্ডে এই অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে অত্র দৈনিকে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসনের দপ্তর থেকে সরেজমিন তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের চিত্রটি ধরা পড়ে। প্রথমে দুইজন ডিলার মহামায়া গ্রামের জানেব মন্ডলের ছেলে জিয়াউর রহমান নয়ন ও নওদাপাড়া গ্রামের সবদার আলীর ছেলে ইমদাদুল হককে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৭ জন ইউপি সদস্যকে বহিস্কারের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন। ঝিনাইদহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্তের খবরটি নিশ্চিত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ