কালীগঞ্জে বেঁদে পল্লীর ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক হতদরিদ্র বেঁদে সম্প্রদায় পরিবারের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার কাশিপুর ও বারবাজার বেঁদেপল্লীতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় শহরের বেঁদে সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। করোনাকালে চাল, ডাল, তেল আলু, খেজুর, সেমাই, চিনি, সাবানসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া, সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 