News Bangla 24 BD | ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ আব্দুল্লা আল মামুন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আজ থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচীতে ভূমি মালিকরা তাদের জমির রেজিষ্ট্রেশন, অনলাইনে নামজারী আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদাণ করতে পারবে। সেই সাথে ভূমি সেবা ডিজিটালাইজেশন সম্পর্কে ধারনা পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ