শ্রীপুরে মৌমাছির হুলে প্রাণ গেল কৃষকের
গাজীপুরের শ্রীপুরে মৌমাছির কামড়ে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গোপাল চন্দ্র কোচ (৫২) লোহাগাছ গ্রামের গেরেন্দ্র চন্দ্র কোচের ছেলে।
নিহতের প্রতিবেশী কাজী মিজানুর রহমান জানান, কৃষক গোপাল মাছ শিকারের জন্য শুক্রবার দুপুরে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে বাড়ির পাশে বনে যান। পিঁপড়ার বাসা ভাঙার সময় অসাবধানতাবশত পাশে থাকা মৌমাছির চাকে আঘাত লাগে।
এতে অসংখ্য মৌমাছি গোপালকে হুল ফোটায়। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যান এবং শরীওে ফোটানো মৌমাছির হুল তুলে প্রাথমিক চিকিৎসা দেন।
তিনি জানান, এরপরও অবস্থার উন্নতি না হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
বিষয়টি থানায় কেউ জানায়নি বলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুইয়া জানান।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 