News Bangla 24 BD | পার্বতীপুরে জ্ঞান ব্যাবস্থাপনা কার্যক্রমসহ সামাজিক গনমাধ্যমে প্রচারাভিযান - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

পার্বতীপুরে জ্ঞান ব্যাবস্থাপনা কার্যক্রমসহ সামাজিক গনমাধ্যমে প্রচারাভিযান


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর উদ্যোগে জ্ঞান ব্যাবস্থাপনা কার্যক্রম সহ সামাজিক গনমাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের “যুব ও ভূমি’ প্রকল্পের আওতায় এমআরআই ও আইএলসি’র সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে গ্রামীন জনযুব সদস্যরা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম শাহা। অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী নাজিমুল হকসহ ইউনিট ব্যাবস্থাপক শামীমুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা সিডিএ দীর্ঘদিন যাবত দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ১১টি ইউনিয়নে টেকসই সংগঠন নির্মাণ, ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার নামক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। শুধু তাই নয় জাতীয় পর্যায়ে যুবদের নেটওয়ার্কিং তৈরী, নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি, সামাজিক অবস্থান সম্পর্কে অবগত করা ও জ্ঞান ব্যবস্থাপনার মাধ্যমে যুবদের আরও গ্রহনযোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে সংসগঠনটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ