News Bangla 24 BD | মহেশপুরে বহিস্কৃত ছাত্রলীগ নেতাসহ ৬ জনের নামে মামলা - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

ঝিনাইদহ-
ঝিনাইদহ মহেশপুরে জুতাপেটার নির্দেশদাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান বিপাশসহ ৬ জনের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে। নির্যাতিত যাদবপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন সরকার রোববার রাতে এই মামলা দায়ের করেন।মামলার আরও দুই আসামি হলেন, মহেশপুর ক্যাম্পপাড়ার সাদ্দাম হোসেন (৩০) এবং কদমতলা গ্রামের আমির হোসেন (২৫)। অন্য তিন আসামির নাম জানা যায়নি। এজাহারে বলা হয়েছে, আসামিরা ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে যেয়ে হোসাইনের অসুস্থ বাবা-মায়ের সামনে তাকে জুতাপেটা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরের দিন সকালে আবারও হাসপাতালে যেয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন আসামিরা। ওই ঘটনায় বাদীর বাবা আরও অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা তাকে যশোরে স্থানান্তর করেন। যশোর জেনারেল হাসপাতালে ১০ ডিসেম্বর মারা যান বাদীর পিতা। এই ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগ ১১ ডিসেম্বর বিপাশকে বহিষ্কার করে। এজাহারে হোসাইন সরকার তার বাবার মৃত্যুর কারণ হিসেবে এই ঘটনাকে দায়ী করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ড্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, মামলার বিষয়ে তার জানা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ