News Bangla 24 BD | দেশের সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

দেশের সব গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-ওবায়দুল কাদের


গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১ জানুয়ারি) সকালে সেতুমন্ত্রী তার বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান।

আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।’

এ বিভাগের অন্যান্য সংবাদ