News Bangla 24 BD | দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ৭ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ৭


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন শুক্রবার দেশে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।   সেই তুলনায় আজ করোনায় মৃত্যু সামান্য বাড়লেও দৈনিক শনাক্ত ও শনাক্তের হার কমেছে।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে,  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, বরিশাল বিভাগের একজন ও সিলেট বিভাগের  একজন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ