News Bangla 24 BD | একই আসরে ৩ হাজার যুগলের বিয়ে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

একই আসরে ৩ হাজার যুগলের বিয়ে


নিউজ ডেস্ক : এক আসরে একসঙ্গে একশ’, দুশ’ বার তারও বেশি লোকের বিয়ের খবরের কথা আমরা শুনেছি। তাই বলে একই আসরে ৩ হাজার যুগলের বিয়ে! এমনই অবিশ্বাস্য অথচ সত্যিই এই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ৬২টি দেশের উক্ত সংখ্যক জুটি দেশটির এক গির্জায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।

খবরে বলা হয়, গণবিয়ে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার জুটি ইন্টারনেটের মাধ্যমে আবেদন করে। এদের মধ্যে ৩ হাজার যুগলকে বাছাই করা হয়। বিয়েতে সাক্ষী ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো প্রায় ২২ হাজার ব্যক্তি।

১৯৫৪ সালে গির্জাটি প্রতিষ্ঠা করেন রেভারেন্ড সান মাইয়ং মুন। তিনি ২০১২ সালে ৯২ বছর বয়সে মারা যান। মুনের অনুপস্থিতিতে এ গণবিয়ের উদ্বোধন করেন তার স্ত্রী হাক জ্যা হান মুন।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রথম ওই গির্জায় গণবিয়ে অনুষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিতভাবে তা হচ্ছে। খবর টরন্টো সানের

এ বিভাগের অন্যান্য সংবাদ