News Bangla 24 BD | একুশের কবিতা – অনাচার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সঞ্জয় আচার্য :

আমার ভাইয়ের রক্তে কিংশুক রক্তবর্ণ

স্বর ও ব্যঞ্জনবর্ণ করেছে শাসকের দম্ভ চূর্ণ

‘মোদের দাবি মানতে হবে’ চির দেদীপ্যমান

রক্তে এখনো পদ্মা, মেঘনা, গৌরী বহমান।

মনে দুখের লহরী

রাস্তায় ক’টা লাশ পড়েছিল,

আম্রকুঞ্জে দোলেছিল মঞ্জরী

ব্যারিকেড, বেয়োনেট

আমার প্রিয় অ আ ক খ বুকে বিঁধেছে শেল, বুলেট।

বাংলা মায়ের অশ্রু ঝরেছে, শত্রু হয়েছে নিঃস্ব

ইট সুরকিতে মিনার গড়েছি দেখেছে নিখিল বিশ্ব

তারপর ভাষা এল ঘরে ঘরে বাসন্তী রঙ মেখে

ফুল দিয়ে যাই শহীদ বেদীতে হৃদয়ে স্বপ্ন রেখে

এই ইতিহাস একা আমাদের

এই গৌরব শুধু বাঙ্গালির

একুশ এলেই কেঁদে ওঠে প্রাণ

ছোট বড় সব নর ও নারীর।

একুশ যোগায় প্রেরণা অশেষ

একুশ দিয়েছে আসন বিশেষ

কালের প্রবাহে

ভাষা নিয়ে রাখা ভাসা ভাসা জ্ঞানে

সবকিছু আজ হতে চায় শেষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ