News Bangla 24 BD | হার্টের ক্ষতি হচ্ছে যেভাবে - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

হার্ট বা হৃৎপিণ্ড শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। চর্বিজাতীয় খাবার বেশি খাওয়া, শাকসবজি কম খাওয়া, নিয়মিত ব্যায়াম না করা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়। তবে এর বাইরেও কিছু বিষয় রয়েছে, যেগুলো হৃৎপিণ্ডের নানা সমস্যা তৈরি করে। বায়ুদূষণের কারণে হার্টের অসুখ হওয়ার আশঙ্কা থাকে। দূষিত বায়ুতে মিশে থাকা নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমানো জরুরি। পাঁচ ঘণ্টার কম ঘুম শরীরে খারাপ প্রভাব ফেলে। এটি হৃৎপিণ্ডের ক্ষতি করতে পারে। এ ছাড়া ঘুমের মধ্যে নাক ডাকাও হৃৎপিণ্ডের জন্য বেশ ক্ষতিকর। দিনে চার ঘণ্টা টেলিভিশন দেখা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই টেলিভিশন দেখার পরিমাণ কমিয়ে দেয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। অনেক নারীরই অনিয়মিত ঋতৃস্রাবের সমস্যা থাকে। গবেষণায় বলা হয়, যাদের অনিয়মিত ঋতস্রাবের সমস্যা থাকে, তাদের হৃদরোগের ঝুঁকি বেশি হয়। হরমোনের ভারসাম্যহীনতা হৃদরোগের কারণ হতে পারে। ঋতুস্রাব অনিয়মিত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চাপে ভুগতে হয় এমন চাকরি হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। আপনি যদি রাতের পালায় কাজ করেন, তা হলে তা শরীরের স্বাভাবিক গতিকে প্রভাবিত করে। এটি ক্ষতির কারণ হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ