News Bangla 24 BD | ক্ষুদ্র স্মার্টফোন ব্র্যান্ডগুলো বন্ধের পথে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ক্ষুদ্র স্মার্টফোন ব্র্যান্ডগুলো বন্ধের পথে


হুয়াই ও শাওমির দখলে চীনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অর্ধেক বাজার। তাদের দাপটে হারিয়ে যাচ্ছে চীনের ক্ষুদ্র স্মার্টফোন ব্র্যান্ডগুলো। মাত্র দুই বছর আগেই চীনের বাজারে ৫০০টির মতো স্মার্টফোন ব্র্যান্ড ছিল। দুই বছরের ব্যবধানে তা নেমে দাঁড়িয়েছে একশর কাছাকাছি।
হুয়াউই, শাওমি, অপ্পো ও ভিভো এই চারটি চীনের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড। গত বছর স্মার্টফোনের বাজারের ৪৫ শতাংশ ছিল হুয়াই, শাওমি, অপ্পো ও ভিভো এই চারটি শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডে দখলে। এ হার ২০১৪ সালের তুলনায় ১০ শতাংশ বেশি বলে গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সূত্রে জানা গেছে।
স্মার্টফোন স্টার্টআপ প্রতিষ্ঠান ডাকেলে চলতি সপ্তাহের শুরুতে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা বলেন, প্রতিযোগিতা বাড়ছে অপ্রত্যাশিত হারে। বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে আমাদের জন্য। এ অবস্থায় ব্যবসা বন্ধ করে দেয়াই শ্রেয়।’ টুইটারের মতো চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ডিং লেখেন, বাজারে ইন্টারনেট জায়ান্টরা প্রবেশ করছে। তারা বেশি অর্থ বিনিয়োগ করে প্রতিযোগিতা আরো জোরদার করে তুলছে। ২০১২ সালে ডাকেলে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি বেইজিং ও তিয়ানজিনভিত্তিক। সস্তা হ্যান্ডসেট তৈরি করে সবার নজরে এসেছিল হাই স্পেসিফিকেশন। এর সাম্প্রতিক ফ্ল্যাগশিপ ‘ডাকেলে ৩এক্স’-এ রয়েছে ৫ ইঞ্চির স্ক্রিন, কোয়াড-কোর প্রসেসর ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ইউয়ান (১৫৩ ডলার)। ডাকেলের আগে চীনের আরো দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইটন টেকনোলজি ও কে-টাচ তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ