News Bangla 24 BD | ধর্মীয় রীতিনীতি মেনে কুকুরের বিয়ের অনুষ্ঠান
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ধর্মীয় রীতিনীতি মেনে কুকুরের বিয়ের অনুষ্ঠান


ভারতে কুকুরের বিয়েতে প্রায় পাঁচ হাজার অতিথিকে দাওয়াত করে খাওয়ানো হলো। শনিবার উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার পাওয়ারা গ্রাম এই বিয়ের আয়োজন করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, কুকুরের বিয়েকে উপলক্ষ করে মেতে উঠেছিল পাওয়ারা গ্রামের মানুষ। ধর্মীয় রীতিনীতি মেনে কুকুরের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবং প্রায় পাঁচ হাজার অতিথিকে দাওয়াত করে খাওয়ানো হয়। শুধু তাই নয় এদিন বাদ্য-বাজনা থেকে শুরু করে হালের ডিজে (ডিস্কো জকি) পর্যন্ত আনা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। আর ডিজের তালে তালে নেচেছেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়দের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, পাওয়ারা গ্রামের সন্তানহীন দুই বন্ধু বসন্ত ত্রিপাঠি আর জং বাহাদুরের দুটি কুকুরের নাম শাগুন আর শাগুনিয়া। কিছুদিন আগে দুই বন্ধু ঠিক করেন, ধুমধাম করে নিজেদের প্রিয় কুকুর দুটোর বিয়ে দেবেন। গ্রামবাসীকে কথাটি জানাতে ব্যতিক্রমী আয়োজনের খবরে তারাও নেচে উঠে। এরপর আজ দুপুরে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ