সুইজারল্যান্ডে ফ্রি পড়াশোনা, মাসে পাবেন সোয়া লাখ টাকা
স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ডে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে। মাসে মাসে দেয়া হবে সোয়া লাখ টাকা। এছাড়া থাকছে আবাসনের সুযোগ। মাস্টার্স করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। সেখানকার ইউনিভার্সিটি অব লুসানে মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় পরিচিতি: ইউনিভার্সিটি অব লুসানে সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় সাড়ে তের হাজার শিক্ষার্থী ও আড়াই হাজার গবেষক নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
কোর্স লেভেল: মাস্টার্স
যা পাবেন: নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক আর্থিক সহায়তা পাবে। যা বাংলাদেশী টাকায় ১ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।
ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই আইএলটিএস অথবা টোফেল এ উল্লেখযোগ্য স্কোর অর্জন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০১৬ সালের মধ্যে আবেদন করতে হবে।
এছাড়া স্কলারশিপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন http://www.unil.ch/international/en/home/menuguid/futures-etudiantes/bourses-master-de-lunil.html

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 