দেশের সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে জাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সাগর কর্মকার জাবি প্রতিনিধি :
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ফেসবুকে মুসলমানদের পবিত্র কাবাঘরের জন্য অবমাননাকর ছবি পোস্ট করার জের ধরে হিন্দুদের অন্তত পাঁচটি মন্দির ও বহু বাড়িঘর ভাঙচুর করা হয়।এ হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হামলাকারীদের শাস্তির দাবিতে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের জাবি সভাপতি রবিন কর্মকার অবরোধ শেষে বলেন হামলাকারীাদের শাস্তির দাবিতে দ্রুত সময়ের মধ্যে আমরা উপাচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে
স্মারকলিপি দেব। আগামী এক সপ্তাহের মধ্যে দোষীদের আটক করে বিচারের আওতায় আনা না হলে ফের লাগাতার সড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ।
এর ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে ব্যর্থ হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 