জাবি প্রতিনিধি :সাগর কর্মকার :
লাল ইটের দালান আর নয়নাভিরাম সবুজের চাদরে আবৃত আবাসিক ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবৈচিত্র্যের জুড়ি নেই। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শ্রী আরও বহুগুণ বাড়িয়ে দেয় সাতরাঙা প্রজাপতির ওড়াউড়ির মিছিল। চোখজুড়ানো এসব প্রজাপতি ক্যাম্পাসে সকাল-সন্ধ্যায় চরে বেড়ায়। ভোরের প্রথম কিরণে ও সাঁঝবেলায় প্রজাপতির এ-ফুল থেকে ও-ফুলে মধু অন্বেষণ ও ওড়াউড়ির মাঝে খুনসুটি সবার আনন্দের অনুষঙ্গ।
উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার দিনব্যাপী এই বর্ণিল প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউসিএনর (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার) বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার প্রমুখ । মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী জহির রায়হান মিলনায়তন থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।
মেলা সকাল ৯টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। দিনব্যাপী এ মেলার আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), অরিগামি, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা , ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দেশের একমাত্র প্রজাপতি মেলা।

দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার 