ফ্রান্সে স্কলারশীপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ
ডেস্ক: আমাদের দেশের অনেক শিক্ষার্থী বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখে। কিন্তু আর্থিক সমস্যাসহ বিভিন্ন জটিলতার কারণে অনেকের স্বপ্ন আর পূরণ হয় না। কিন্তু শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য ফ্রান্স দিচ্ছে আইফেল স্কলারশীপ। যাতে রয়েছে বিমান-টিকেটসহ টিউশন ফি ও অন্যান্য যাবতীয় খরচ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদেরকে এ স্কলারশীপ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য আবেদন করতে পারবে।
আইফেল এক্সিলেন্স স্কলারশীপ প্রোগ্রাম ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামের মাধ্যমে ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ লাভ করে।
কোর্স লেভেল: মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
বিষয়: আইফেল স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ল, পলিটিকাল সায়েন্স- বিষয়গুলো পড়তে পারবে।
সুযোগ-সুবিধা: ১১৮১ ইউরো মাসিক ভাতা, রাউন্ড-ট্রিপ, এয়ার-টিকেট, আবাসন সুবিধাসহ অন্যান্য সুযোগ।
যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থী ইউরোপের কোন দেশের নাগরিক বা দ্বৈত নাগরিক হতে পারবে না। এ ছাড়া শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে। মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য বয়স ৩০ বছর ও পিএইচডি কোর্সের জন্য ৩৫ বছরের বেশি হওয়া চলবে না।
ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজী অথবা ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন করার শেষ তারিখ: আগ্রহীরা ৬ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবে।
স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করার জন্য http://www.campusfrance.org/en/eiffel ক্লিক করুন।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 