News Bangla 24 BD | অপরাজনীতিকে বিদায় করতে চাই : খালেদা - News Bangla 24 BD
News Head
 গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী

নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশিকে সরকারের ‘অপরাজনীতি’ অভিহিত করে বাংলাদেশের রাজনীতি থেকে এই সংস্কৃতি বিদায় করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালানোর একদিন পর রোববার সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় খালেদা জিয়া এই মন্তব্য করেন।

এতে খালেদা জিয়া লেখেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধীদলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’

শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। যদিও প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ওই তল্লাশি অভিযানে কিছুই পায়নি পুলিশ।

অভিযানের বিষয়ে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অভিযান চালিয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ চেয়েছে বিএনপি।

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশিকে ‘উসকানিমূলক আচরণ’ আখ্যা দিয়ে বিষয়টিকে দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ