News Bangla 24 BD | ‘বিয়ের আগে সন্তানের মা হতে চাই’ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

কিছুদিন ধরে শোনা যাচ্ছে- মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী শ্রুতি হাসান। এ দুজনকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে। এছাড়া শ্রুতির বাবা কিংবদন্তি অভিনেতা কমল হাসানের সঙ্গে মাইকেলের ছবি এ গুঞ্জনের পালে আরো হাওয়া দিয়েছে। ধারণা করা হচ্ছে, সম্পর্কটা বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন মাইকেল-শ্রুতি।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি শ্রুতি। তবে নিজের জীবন ও প্রেম নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন এ অভিনেত্রী।

সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, ‘একজন সংগীত পরিচালককে পছন্দ করতাম এবং আমরা কিছু সময় খুব ঘনিষ্ঠও ছিলাম। আমার মনে হতো, আমি তাকে ভালোবাসি। কিন্তু ব্রেকআপের পর বুঝতে পারি, সেটা ভালোবাসা নয় বরং শুধু আকর্ষণ ছিল। এরপর আমার কোনো বয়ফ্রেন্ড হয়নি।
ক্যারিয়ারের এই সময়ে এসে প্রেম করার মতো সময়ও আমার নেই। আমি এখন বিয়ের কথা ভাবছি না তবে ঠিক সময় মনে হলে বিয়ে করব। যদি মনের মতো কাউকে পাই তাহলে বিয়ের আগে বাচ্চা নিতেও আমার আপত্তি নেই। মিডিয়া ও মানুষ কী ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না।’

শ্রুতি হাসানের বাবা কমল হাসান ও মা অভিনেত্রী সারিকা লিভ টুগেদার করতেন। ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি এ অভিনেত্রীর জন্মের দুই বছর পর তার বাবা-মায়ের বিয়ে হয়।

দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এতে উপস্থিত হয়েছেন শ্রুতি হাসান। তার সংগ্রামিতা সিনেমা নিয়ে সেখানে হাজির হন তিনি। তার সঙ্গে আরো ছিলেন বিখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমান এবং সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ