অনেকদিন পর বিজ্ঞাপনে রোমানা স্বর্ণা
অনেকদিন পর বিজ্ঞাপনচিত্রের কাজ করলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। এই বিজ্ঞাপনটির নাম দেশ বিদেশ প্রপার্টি লিমিটেড। নির্মাণ করেছেন রাশিদ পলাশ। বিজ্ঞাপনটি নিয়ে রোমানা স্বর্ণা বলেন, অনেকদিন পর বিজ্ঞাপনে মডেল হয়েছি। কাজটি করে আমার কাছে ভালো লেগেছে। বিজ্ঞাপনের গল্প বাড়ির বউকে ঘিরে। নগর জীবনের বিড়ম্বনাও তুলে ধরা হয়েছে।
নির্মাতা রাশিদ পলাশ জানালেন, রোমানা স্বর্ণা ছাড়াও এই বিজ্ঞাপনে আরও অভিনয় করেছেন রাসেল হক, আনোয়ারুল ইসলাম, সুর্বনা সাইদ, সাদ্দাম, জুয়েল। শিগগির এটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
নাটকের পরিচিত মুখ রোমানা স্বর্ণা। বর্তমানে তিনি একাধিক ঈদ নাটকে কাজ করছেন। এছাড়া অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এর আগে ‘পদ্ম পাতার জল’ ও ‘রানআউট’ নামের দুটি ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। কিছুদিন আগে তিনি কলকাতায় ‘রূপকথার গল্প’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 