News Bangla 24 BD | ‘ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি চাই না’ - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

‘ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি চাই না’


বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০১৪ সালে ‘কিল দিল’ সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর দীর্ঘ দিন পর্দায় দেখা যায়নি তাকে। সর্বশেষ ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায় দেখা গেছে তাকে।

প্রেমের সম্পর্কের গুজব নিয়ে মাঝে মাঝে খবরের শিরোনাম হয়ে থাকেন পরিনীতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এ সময় তাকে প্রশ্ন করা হয় আপনাকে জড়িয়ে মিডিয়াতে নানা সময় নানা রটনা শোনা যায়, এসব বিষয় কী আপনার ওপর কোনো প্রভাব ফেলে?

জবাবে পরিণীতি বলেন, ‘অনেক সময় কিছু কিছু বিষয় মাত্রা ছাড়িয়ে যায়। যেমন- মাস দুয়েক আগে আমি আর আমার বন্ধু সঞ্জনা একসঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলাম। ফিরে আসার পর একটা ট্যাবলয়েড খবর প্রকাশ করল আমাদের মধ্যে নাকি গভীর সম্পর্ক রয়েছে। বুঝুন অবস্থা!‌’

তিনি আরো বলেন, ‘‘ওই প্রতিবেদনে লেখা হয়েছিল- আমরা কি শুধুই দুজন দুজনের বন্ধু নাকি তারও বেশি কিছু?‌ এই ধরনের ‘‌আজগুবি’‌ ব্যাপারগুলোর সঙ্গে এখন অনেক বেশি মানিয়ে নিতে পারি। আগে সত্যিই অসহ্য লাগত!‌ ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি হোক তা একেবারেই চাই না। এখন আর এই খবরগুলোকে বিশেষ গুরুত্বই দিই না।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ