১২ বছর বয়সে প্রথম রোজা রাখি : রিয়াজ
আজ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ পবিত্র মাহে রমজান। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন। এখন যারা শোবিজ শাসন করছেন সেসব তারকাও চেষ্টা করতেন ছোটবেলা থেকেই রোজা রাখার।
রমজানের প্রথমদিনে চিত্রনায়ক রিয়াজ জানালেন তার প্রথম রোজা রাখার অভিজ্ঞতা-
‘‘খুব ছোটবেলায় যখন রোজা রাখতে চাইতাম, তখন কষ্ট হবে বলে বাবা-মা রোজা রাখতে দিতে চাইতেন না। তারপরও আমি চুপিচুপি উঠে সেহেরি খেতাম। যখন আমার বয়স ১২ বছর তখনই প্রথম রোজা রাখি। সেবার অনেক কষ্ট করে হলেও রোজা রাখতে পেরেছিলাম। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। গতবার শারীরিক অবস্থা ভালো ছিলনা, তাই সবগুলো রোজা রাখতে পারিনি। এবার ইনশাল্লাহ নিয়ত আছে সবগুলো রোজা রাখবো।’’
রিয়াজ বর্তমানে অভিনয় করছেন রূপকথার গল্প অবলম্বনে চ্যানেল আই-এর মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’ নাটকে। এছাড়া যাচাই-বাছাই করে ঈদের নাটকের শুটিং করছেন। সর্বশেষ এই নায়ক অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি।

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির 