News Bangla 24 BD | ক্যাটরিনার এতো সুখ কেন? - News Bangla 24 BD
News Head
 ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্ট্রাগ্রামে সেরা ছবি পোস্ট করে আলোচনায় আসার বিষয়টি ভালোই রপ্ত করেছেন বলিউডের অন্যতম যৌনাবেদনময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি পোস্ট করা দুটি ছবিতে ক্যাটরিনাকে দেখা গেছে দারুণ উদ্দীপ্ত। ছবিতে সুখী ক্যাটরিনাকে দেখে স্বভাবতেই প্রশ্ন জাগে, খারাপ দিন কি কখনো ছিল তার?

ইনস্ট্রাগ্রামে ৩৩ বছর বয়সী ক্যাটরিনার ছবি দুটি তুলে ধরেছে দুই ভিন্ন দিক। কিভাবে সুখী থাকা যায় এবং কিভাবে ফিট থাকা যায়। তার আলোচিত ছবি দুটিই জানান দিচ্ছে সে কথাই।

প্রথম ছবিতে এলোচুলে স্বল্পবসনা ক্যাটরিনা কোনো এক সমুদ্র সৈকতে পোজ দিয়েছেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সেরা এশীয় যৌনাবেদনময়ী নির্বাচিত এ বলিউড নায়িকার অভিব্যক্তিই বলে দিচ্ছে, কতটা খুশি ও নির্ভার তিনি। এতো উচ্ছ্বল ক্যাটরিনাকে আগে দেখা যায়নি।

‘দ্য ফিউচার টাইগার’ শিরোনামে আরেকটি ছবি পোস্ট করেছেন এ তারকা। ছবিতে একটি জিমনেসিয়ামে তার সাবেক প্রেমিক সালমান খানের দুই ভাই আরবাজ ও সোহেল খানের ছেলে আরহান ও নির্বাণের সঙ্গে ওজন ওঠানামা করছেন ক্যাটরিনা।

এছাড়া একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাটরিনা। ভিডিওটি দেখে অনেকেরই মনে হবে ক্যাটরিনা অভিমানবিক কেউ। ভিডিওতে দেখা গেছে ক্যাটরিনাকে কসরত করতে ও কোনো চেয়ার না থাকায় মেঝেতে বসতে। তবে এ কাজ এতো অবলীলায় করেছেন যেনে এটি পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজের একটি।

২০০৩ সালে বুম সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করা এ সুপারহট নায়িকার এখন ব্যস্ততা তু্ঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’ ঘিরে। ২০১৮ সালে দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।

এছাড়া পাইপলাইনে রয়েছে ২০১২ সালের ‘এক থা টাইগার’ সিনেমার সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’, এটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো কারণে মুক্তি পিছিয়ে গেছে সাবেক প্রেমিক রণবীরের বিপরীতে করা ক্যাটরিনার আরেক সিনেমা ‘জাগ্গা জাসুস’র।

এ বিভাগের অন্যান্য সংবাদ